Saturday, April 4, 2026

৫ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরাতে হবে না, নয়া নির্দেশিকা কেন্দ্রীয় সংস্থা ডিজিএইচএসের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(Karuna situation) গোটা দেশবাসীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার(central government)। তবে সম্প্রতি সেই বিধিতে সামান্য পরিবর্তন আনা হলো। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী(health ministry) অধীনে থাকা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের(ডিজিএইচএস) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ৫ বছরের নিচের শিশুদের মাস্ক পরাতে হবে না। এদিন শিশুদের জন্য কি কি নিয়ম নীতি প্রযোজ্য হবে তার একটি সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে ডিজিএইচএসের(DGHS) তরফে।

সম্প্রতি ডিজিএইচএসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের কোনভাবেই মাস্ক পড়ানোর দরকার নেই। ছয় থেকে ১১ বছর বয়সীদের মাস বাড়ানো যেতে পারে। একইসঙ্গে শিশুদের শারীরিক অবস্থার দিকে বাড়তি খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে অভিভাবকদের। এছাড়াও কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে ১৮ বছরের নিচের শিশুদের শরীরে অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডিসিভির প্রয়োগ কোনভাবেই করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ কাটিয়ে উঠছে ভারত। এখন তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে রয়েছে সরকার। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি বিপদ হবে শিশুদের জন্য। এই পরিস্থিতিতে আগেভাগে প্রস্তুতি নিতে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রে তরফে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে দাড়ি কাটতে ১০০ টাকা পাঠালেন বারামতীর চা-ওয়ালা

সংশোধিত নির্দেশিকায় আরও জানানো হয়েছে, উপসর্গহীন ও অল্প উপসর্গযুক্ত করোনা সংক্রামিতদের জন্য ঠান্ডা লাগা ও জ্বরের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ব্যবহার হয় তা ছাড়া অন্য কোনো ওষুধ না খাওয়ানোর জন্য। গত ২৭ মে কেন্দ্রের জারি করা এই বিজ্ঞপ্তি সম্প্রতি সংবাদমাধ্যমে তরফ সে প্রকাশ্যে আনা হয়েছে যেখানে কেন্দ্রীয় নির্দেশিকা বলা হয়েছে, অরুনা চিকিৎসার জন্য ব্যবহৃত হাইড্রস্কিক্লোরোকুইন, ইভেনমেকটিন, ডক্সিডাইলিন, জিঙ্ক, মাল্টিভিটামিনের মত ওষুধগুলি একান্ত প্রয়োজন ছাড়া যেন ব্যবহার না করা হয়। একইসঙ্গে প্রয়োজন ছাড়া সিটিস্ক্যান জাতীয় পরীক্ষাও না করানোর পরামর্শ দেওয়া হয়েছে ডিজিএইচএসের তরফে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...