Saturday, April 4, 2026

নিউটাউন এনকাউন্টার: বাড়ি মালিকদের উদাসীনতায় শহর-শহরতলী হয়ে উঠেছে দুষ্কৃতীদের “নিরাপদ আশ্রয়”

Date:

Share post:

নিউটাউন এনকাউন্টারের পর রাজ্য ও কলকাতার বিভিন্ন আবাসন নিয়ে প্রশ্ন ওঠে গেল। ভিন কুখ্যাত অপরাধীদের কীভাবে নিরাপদ “আশ্রয়স্থল” হয়ে উঠছে শহর। অপরাধমূলক কাজকর্মের পুলিশের হাতে ধরাও যেমন পড়ছে, ঠিক একইভাবে অপরাধ সংগঠিত করার পর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও গেছে অনেকে।

কিন্তু ফ্ল্যাট বা বাড়ির মালিকরা কীভাবে ভাড়া দিচ্ছেন তাদের? দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো নথি ও ভুয়ো পরিচয় দিয়ে শহর ও শহরতলির বিভিন্ন আবাসন ও বাড়িতে গা ঢাকা দিচ্ছে অপরাধীরা।

আরও পড়ুন-চরাচরের দূরত্ব কাটিয়ে না-ফেরার দেশে বুদ্ধদেব দাশগুপ্ত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের ঘটনা কিন্তু নতুন নয়, অতীতেও কলকাতা শহরে দাগি অপরাধীদের ভুয়ো পরিচয় দিয়ে গা ঢাকা দেওয়ার উদাহরণ আছে। গুলশান কুমারের হত্যাকারী গা ঢাকা দেওয়ার জন্য বেছে নিয়েছিল এই শহরকেই। উত্তরপ্রদেশের কুখ্যাত জঙ্গি বাবু ভাই ওরফে জালালুদ্দিনকে উত্তর কলকাতার বেলগাছিয়াতে বিপুল আরডিএক্স সমেত লুকিয়ে ছিল। যদিও সিআইডি’র হাতে গ্রেফতার হয়েছিল সে। চিৎপুরেও গত বছর এক কুখ্যাত দুষ্কৃতী লুকিয়ে ছিল। পুলিশ আসছে জানতে পেরে বহুতলের উপর থেকে ঝাঁপ দিলে মৃত্যু হয় তার।

সব মিলিয়ে এত বড় কলকাতায় দাগি আসামী, দুষ্কৃতী বা জঙ্গিদের লুকিয়ে থাকার “নিরাপদ আশ্রয়” হয়ে উঠেছে শহর ও শহরতলীর বহুতল ও ফ্ল্যাট বাড়িগুলি। এবং বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি মালিকদের উদাসীনতায় অপরাধীরা নিশ্চিন্তে গা ঢাকা দিচ্ছে এ রাজ্যে।

আরও পড়ুন- বড় ধাক্কা: জেলবন্দি মেহুলকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা ডোমিনিকার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...