Wednesday, March 4, 2026

কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Date:

Share post:

তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ?

এমন জল্পনাই ঘুরছে মুর্শিদাবাদে৷ শুধু অভিজিৎ নন, মুর্শিদাবাদ কংগ্রেসে বড় ভাঙনের সম্ভাবনাও তৈরি হয়েছে৷ পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হকের নামও জল্পনায় আছে৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। আর তারপরই অভিজিতের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বুধবার মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক ইমানি বিশ্বাস, মহম্মদ সোহরাব–সহ আরও অনেকে। ওইদিনই এই নেতা-মন্ত্রীরা সদলবলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যান। বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাঁদের মধ্যে। এরপরই অভিজিতের দলবদলের জল্পনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি প্রণব-পুত্র। তিনি বলেছেন, “আবু তাহের ফোন করে বলল সকলে একসঙ্গে আছি। দাদা, তোমার বাড়িতে চা খেতে যাবো। আমি বললাম চলে এসো। ওঁদের সঙ্গে আমার ব্যক্তিগত ভাল সম্পর্ক। আমার বাড়িতে এসে বাবা, মায়ের ছবিতে শ্রদ্ধা জানান। গল্পগুজব হয়। চা খেয়ে চলে যান।

বিধানসভা নির্বাচনে ‘গড়’ মুর্শিদাবাদে একটি আসনও পায়নি কংগ্রেস। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে প্রণব-পুত্রের সাক্ষাতের পর এই বিষয়টি ক্রমশ জোরদার হচ্ছে৷

spot_img

Related articles

ভোটার তালিকা থেকে নাম বাদ! মানসিক আঘাতে ৮ মৃত্যু, শোকের ছায়া ডেবরা-ভাঙড়ে 

ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের দুই প্রান্তে উঠে এল মর্মান্তিক ছবি। প্রশাসনিক...

শরীরের মধ্যে লোকেশন ট্র্যাকিং চিপ! খামেনেই নিকেশে ফিল্মি কায়দা আমেরিকার, ধন্দ

প্রভূত নিরাপত্তা ও গোপণীয়তার মধ্যে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে এত সহজে কীভাবে মেরে ফেলল ইজরায়েল। বিশ্বজুড়ে...

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে চড়া সুর ট্রাম্পের গলায়

  মার্কিন যুক্তরাষ্ট্র- ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে ইরানের(Iran) । এই যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার দুনিয়াতেও। আগামী কয়েক মাস...

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...