Friday, June 26, 2026

বিয়ে-বিতর্ক: “রেজিস্ট্রি করতে চেয়েছিলাম, এড়িয়ে গিয়েছে নুসরত”- অভিযোগ নিখিলের

Date:

Share post:

করোনা পরিস্থিতি টিকাকরণ, কোটাল, নিউটাউনে এনকাউন্টার- এসবের মাঝে রাজ্য তোলপাড় সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিয়ে বা বিয়ে-নয় নিয়ে। বুধবারই বোমা ফাটিয়েছেন নুসরত। বিবৃতিতে জানিয়েছেন, নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর আদপে বিয়েই হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। এখানেই থেমে থাকেননি নুসরত জাহান। তিনি লিখেছেন, নিখিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যথেচ্ছ টাকা তুলে নিয়েছেন। নিখিলের পরিবার তাঁর গয়না, জামাকাপড়, ব্যাগ সব আটকে রেখেছে। বিভিন্ন পয়েন্টে ভাগ করে লম্বা অভিযোগের তালিকা প্রকাশ করেছেন অভিনেত্রী। আর তুরস্কে গিয়ে যে ডেস্টিনেশন ওয়েডিং তাঁরা করেছিলেন তা একেবারে অবৈধ বলে নিজেই দাবি করেছেন। আর তারপর থেকেই তোলপাড় বাংলা। এবার সেই অভিযোগের পাল্টাবেন নিখিল জৈন।

কিছুদিন আগেই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে তা নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু অমন ঢাকঢোল পিটিয়ে বিদেশে গিয়ে বিয়ে, কলকাতায় ফিরে হাইপ্রোফাইল রিসেপশন, আর তার দুবছর পরে সেই বিয়েকে নস্যাৎ করে শুধু লিভিং করার বিবৃতি ঘিরে হতবাক সকলে।

নুসরতের অভিযোগের জবাবে এদিন পাল্টা বিবৃতি দিয়েছেন নিখিল জৈন। তিনি লিখেছেন, রীতিমতো প্রেম করে, নুসরতকে বিয়ের প্রস্তাব দিয়ে, তারপর তুরস্কে তাঁদের বিয়ে হয়। কলকাতায় হয় রিসেপশন। স্বামী-স্ত্রীর মতোই তাঁরা সমাজে মেলামেশা করেছেন। শুধু তাই নয়, নুসরত যে তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন তাও নস্যাৎ করে দিয়েছেন নিখিল। তিনি বলেন, একটি বহুমূল্য ফ্লাট তাঁরা কিনেছেন। তার ইএমআই দেওয়ার জন্যেই তিনি সেই টাকা নিয়েছেন। সেই টাকা নেওয়ার সমস্ত নথি এবং ব্যাঙ্কের নথি তাঁর কাছে আছে। শুধু তাই নয়, বিয়ের রেজিস্ট্রেশন করতে বারবার বলা সত্ত্বেও নুসরত সেটা এড়িয়ে যান বলে অভিযোগ করেন নিখিল।

অর্থাৎ আগের দিন নুসরত বললেন, “বিয়ে করিনি। লিভ-ইন এ ছিলাম”। পরেরদিন নিখিল বললেন, “বিয়ে করেছি। নুসরত বউই”। সব মিলিয়ে জল যে সাংঘাতিক রকম ঘোলা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...