Wednesday, March 25, 2026

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হলেন ঋতাভরী, মেয়ের সাফল্য শেয়ার করলেন ‘মা’

Date:

Share post:

বিষয় ছিল ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’। সেই বিষয়েই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতকে প্রথম হয়েছেন অভিনেত্রী ঋতাভরী। লকডাউনের মানসিক চাপ থেকে শুরু করে শারীরীক অসুস্থতা, সবকিছুকে হার মানিয়ে নিজের বিষয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি। স্বভাবতই খুশি অভিনেত্রী। জানালেন,  ‘এবার বলতেই পারি, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক।’

নিজের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে সবটাই সামলেছেন। উল্টে কোভিড আবহে  সকলকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। এছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার। তবে আজকের দিনটা একটু অন্যরকম।  সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট জুড়ে শুধুই লিখলেন নিজের খুশির কথা। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। ক্লাস চলার মধ্যেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেখান থেকেও ক্লাস চালিয়ে গিয়েছেন তিনি। ঋতাভরী লিখছেন, ‘শারিরীক কষ্ট নিয়েও আমি আমার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার সেই ভালোবাসাটাই জিতেছে।’

স্বভাবতই মেয়ের এই সাফল্যে খুশি মা শতরূপা সান্যালও। অভিনেত্রীর মা পরিচালক শতরূপা সান্যাল (Satarupa Sanyal) মেয়ের সাফল্যের কথা শেয়ার করে লিখলেন, “আজ ঋতাভরী UCLA( University of California ) থেকে গ্রাজুয়েট হল। দুটো সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সব কিছু কে মোকাবিলা করেই একটানা ক্লাস করত কাক ভোর থেকে! পুরো অনুষ্ঠানটাই ছিল অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম!! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতল, তারও গৌরবের সাক্ষী রইলাম!”
নিজের বিষয় ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’-এ প্রথম হয়েছেন ঋতাভরী। সুসংবাদ তাঁর অনুগামীদের জানিয়ে বলেছেন, ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি চাই, আমার প্রোজেক্ট কালার্স অফ সাইলেন্স (Colours of Silence) হলিউড প্রোজেক্ট হিসাবে থাকুক। এই সুযোগটা হাতছাড়া করব না।’

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...