Saturday, March 14, 2026

বাইশে উত্তরপ্রদেশ নির্বাচন, তার আগেই দেশের নির্বাচন কমিশনারের পদে যোগী ঘনিষ্ঠ

Date:

Share post:

বিষয়টি আপাত কাকতালীয়, নাকি ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে সাজানো-গোছানো রাজনৈতিক অভিসন্ধি। এই প্রশ্নই এখন জোরালোভাবে উঠতে শুরু করেছে। বঙ্গ নির্বাচনে ব্যর্থ হওয়ার পর আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচন(Uttar Pradesh election)। তবে যোগী রাজ্যের হাওয়া যে উল্টো দিকে বইছে তা অনুমান করে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। এরই মাঝে দেশের নির্বাচন কমিশনের (election commission)শীর্ষ পদে বসানো হলো যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে। এই তালিকায় রয়েছেন খোদ নির্বাচন কমিশনার অনুপ পান্ডে। এমনই অভিযোগ তুলে সরব হতে দেখা গেল বিরোধীদের।

সম্প্রতি একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে দেশের নির্বাচন কমিশনের ভূমিকা বারবার প্রশ্ন তুলে দিয়েছে। সরাসরি নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। এমন পরিস্থিতির মাঝে এবার দেশের নির্বাচন কমিশনের পদে বসানো হয়েছে অনুপ পান্ডেকে(Anup Pandey)। বহুদিন ধরে এই আইএএস আধিকারিক যোগী আদিত্যনাথের অত্যন্ত পছন্দের লোক হিসেবে পরিচিত। ২০১৯ সালে উত্তরপ্রদেশের মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন অনুপ পান্ডে। এরপর তাকে মুখ্য উপদেষ্টা হিসেবে চেয়েছিলেন যোগী। গো বলয়ের রাজনীতিতে গো প্রকল্প তাঁর হাত ধরেই সৃষ্টি হয়। করোনাকালে কুম্ভ মেলা আয়োজনের দায়িত্ব সামলেছেন এই আইএএস ক্যাডার। যে কুম্ভ মেলাকে পরবর্তীকালে করোনার ‘সুপার স্প্রেডার’ হিসেবে মন্তব্য করেছিল আদালত। এমন একজন আধিকারিককে নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:CBI দাঁত-মুখ চেপে মিথ্যা বলে কোর্টকে বিভ্রান্ত করছে, এই মিথ্যা প্রমান হবেই, বৃহত্তর বেঞ্চে লুথরা

বিরোধীদের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই এমন একজন আধিকারিককে নির্বাচন কমিশনারের মত একটি গুরুত্বপূর্ণ পদে আনা হলো। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই এই নিয়োগের তীব্র বিরোধিতা করা হয়েছে। গোটা ঘটনার পর নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শিন্ডে।

Advt

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...