Friday, June 26, 2026

সুস্থ বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, ৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

Date:

Share post:

আপাতত সুস্থ বলিউড অভিনেতা দিলীপ কুমার। শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন তাঁর স্ত্রী সায়রা বানু। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলীপ কুমার। ৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।

অভিনেতা দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন ফইজল ফারুকি। জানিয়েছেন, “আপনাদের সকলের ভালবাসা আর প্রার্থনায় দিলীপ সাব হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন। ঈশ্বর এবং হিন্দুজা হাসপাতালের সমস্ত চিকিৎসককে অনেক ধন্যবাদ।” অন্যদিকে হাসপাতাল থেকে দিলীপ কুমারকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে সায়রা বানু জানান, ”আমরা খুব খুশি। ওঁর (দিলীপ কুমার) ফুসফুসে যে জল জমেছিল, তা বের করা গিয়েছে। উনি এখন ভালো আছেন। বাড়ি যাচ্ছেন। যাঁরা ওঁর সুস্থাতা কামনা করে প্রার্থনা করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন-বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্পের ছবি

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত রবিবার দিলীপ কুমারকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল ৯৮ বছরের অভিনেতাকে। কিছু শারীরিক পরীক্ষাও করা হয় বর্ষীয়ান অভিনেতার। সেই রিপোর্ট দেখে অবশেষে দিলীপ কুমারকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানোর অনুমতি দেন চিকিৎসকরা।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...