Friday, June 26, 2026

বিজেপিতে কেউ থাকবে না, বাংলাকে লিড করবেন মমতাই: তৃণমূলে ফিরে মন্তব্য মুকুলের

Date:

Share post:

“বিজেপিতে থাকতে পারলাম না। কেউ থাকতে পারবে না। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷” তৃণমূলে ফিরে বললেন মুকুল রায়। শুক্রবার, সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলে ফিরছেন মুকুল রায় (Mukul Roy); সঙ্গে পুত্র শুভ্রাংশু (Shubranshu Roy)। তৃণমূল ভবনে ঢুকেই তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুকুল রায় বলেন, “ভুল করেছি”। এরপর সাড়ে চারটের কিছু পরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘোষণা করেন, মুকুল রায় ও শুভ্রাংশু তৃণমূলে যোগ দিলেন। তাঁদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল আমাদের বিরুদ্ধে কোনও কথা বলেনি। ঘরের ছেলে। তৃণমূলের অত্যন্ত পুরনো দিনের সাথী। চমকে-ধমকে তাঁকে রাখা হয়েছিল বিজেপিতে (Bjp)। ওইদলে কেউ থাকতে পারে না”। এই কথার রেশ নেই মুকুল রায় বলেন, “খুব ভালো লাগছে। অনেকদিন পরে পুরনো ছেলেদের দেখতে পাচ্ছি”। এরপরেই বলেন, “বিজেপি করতে পারলাম না। পারবও না। সেই কারণেই পুরনো দলে ফিরে এলাম। বাংলায় বিজেপি করার লোক থাকবে না। ওই দলে থাকা যায় না”।

মুকুল বলেন, বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে ইতিমধ্যেই উঠে এসেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মুকুলের এই মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিল।

একইসঙ্গে রাজনৈতিক মহল খুঁজে পাচ্ছে আরও এক সমাপতন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঠিক দুবছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের তিনবছর আগে দলে ফিরলেন তিনি। এবং স্পষ্ট জানিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো মতবিরোধ নেই।

কিন্তু প্রশ্ন উঠছে, কেন ছাড়লেন বিজেপি? কী অসুবিধা হচ্ছিল? সরাসরি এই প্রশ্নের কোনও উত্তর দিতে চাননি মুকুল রায়। শুধু বলেছেন, তাঁর দল ফেরা নিয়ে তিনি লিখিত বিবৃতি পেশ করবেন।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...