Friday, June 26, 2026

গোয়ালের গরু দড়ি ছিঁড়ে পালিয়েছিল, খুঁটিতে বাঁধা হলো: মুকুল প্রত্যাবর্তনে অনুব্রত

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে যে জল্পনা বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উঠেছিল শুক্রবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সপুত্র বিজেপি ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দিয়েছেন মুকুল রায়(Mukul Roy)। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে(Bengal politics)। মুকুলের তৃণমূল যোগে নানা মহল থেকে উঠে আসছে নানান মন্তব্য। আর সেই তালিকা থেকে বাদ গেলেন না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। মুকুলের তৃণমূল যোগকে ‘দড়ি ছিঁড়ে পালানো গরু’র সঙ্গে তুলনা করলেন তিনি।

শুক্রবার তৃণমূল ভবনে এসে মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ওল্ড ইজ গোল্ড’। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুলের সামনে রীতিমতো ঢাল হয়ে দাঁড়ালেও, কটাক্ষের সুর শোনা গেল অনুব্রতর গলায়, “আগে সংবাদমাধ্যমে শুনতাম মুকুল রায় নাকি তৃণমূলের চাণক্য ৷ ২০২১ নির্বাচনে তো মুকুল রায় ছিলেন না। প্রমাণ হল তো মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল চাণক্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন তাই হবে।” তবে এখানেই থামেননি অনুব্রত। একই সঙ্গে তিনি আরও বলেন, “গোয়ালে অনেক গোরু থাকে, যারা রাতে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। সকালে আবার খুঁটিতে এনে বেঁধে দেওয়া হয়৷ আবার বাঁধা হয়েছে।”

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...