Monday, June 22, 2026

হুগলিতে ফের লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, “গো ব্যাক” স্লোগান

Date:

Share post:

ফের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ। সঙ্গে “গো ব্যাক” স্লোগান। আজ, বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়ায় লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান একদল তৃণমূল সাংসদ।

ঠিক কী ঘটেছিল?

এদিন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলতে যান সাংসদ লকেট। অভিযোগ, হাসপাতালে ঢোকার আগেই জিটি রোডের উপর তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন হাসপাতালে গিয়েছিলেন লকেট?

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সম্প্রতি পাণ্ডুয়া হাসপাতালে এক চিকিৎসককে নিগ্রহ করা হয়েছে। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে জিটি রোড অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। তখনই মারধর ও নিগ্রহ করা হয় চিকিৎসককে। আর সেই কারণেই ওই চিকিৎসকের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন হুগলির সাংসদ।

অভিযোগ নিয়ে কী বলছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব?

লকেটকে ঘিরে বিক্ষোভের ঘটনা নিয়ে ঘাসফুল শিবিরের বক্তব্য, লোকসভা ভোটের পর থেকে সাংসদকে এলাকায় দেখা যায়নি। লোকসভা ভোটের পর পাণ্ডুয়ায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর অনেক অত্যাচার হয়েছে। তখন লকেটকে দেখা যায়নি। বরং, পরোক্ষে সেই সন্ত্রাসের মদত দিয়েছিলেন বিজেপি সাংসদ। আর এখন ঘোলা জলে মাছ ধরতে নেমে চিকিৎসকদের সহানুভূতি জানাতে এসেছেন। চিকিৎসক নিগ্রহের ঘটনায় পুলিশ-প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। লকেট এখানে উত্তেজনা ছড়াতে এসেছে বলেই তাঁকে ঘিরে বিক্ষোভ, দাবি শাসক শিবিরের।

আরও পড়ুন- নিউটাউন এনকাউন্টার: দুষ্কৃতীদের ফ্ল্যাটে ব্ল্যাঙ্ক মাইক্রোচিপ, পাকিস্তানি পিস্তল উদ্ধার

Related articles

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...