Sunday, June 14, 2026

রাজ্যপালের সাড়া না পেয়ে প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়ার মেয়াদ বৃদ্ধি রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে প্রেসিডেন্সির উপাচার্য পদে ২ বছরের মেয়াদ বৃদ্ধি করা হল অনুরাধা লোহিয়ার। বৃহস্পতিবারই তাঁর মেয়াদ শেষ হচ্ছিল। এর আগে রাজ্যপালকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে চিঠি দেয় রাজ্য সরকার। কিন্তু শেষ দিন পর্যন্ত তার কোনও উত্তর না আসায়, আইন মেনে রাজ্য সরকারই অনুরাধা লোহিয়ার মেয়াদ বৃদ্ধি করে দেয়।

২০১৪ সালের ২ মে প্রথম বার উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন অনুরাধা লোহিয়া৷ যদিও সে বার প্রেসিডেন্সির উপাচার্য সার্চ কমিটির তালিকায় প্রথম নামটি ছিল পদার্থবিদ সব্যসাচী ভট্টাচার্যের৷ কিন্তু তিনি দায়িত্ব নিতে রাজি না হওয়ায়, দায়িত্ব পান অনুরাধা লোহিয়া৷ তাঁর প্রথম ৪ বছরের কার্যকালেই একাধিক বিতর্ক তৈরি হয়। তবে সে সব পার করে তাঁর মেয়াদও বৃদ্ধি পেয়েছে। আরও একবার রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরিচালনার ভার তাঁর উপরই দিল।

নিয়ম মতো এ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্যপাল তথা আচার্যের কাছে উপাচার্যের মেদা বৃদ্ধির সুপারিশ পাঠাতে হয়। রাজ্য সরকার সেই নিয়ম মেনে আগেই অনুরাধা লোহিলার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে মেদার বৃদ্ধির সুপারিশ করে। কিন্তু রাজ্যপালের কাছ থেকে কোনও উত্তর আসেনি বৃহস্পতিবার। আবার রাজ্য সরকার চাইলে উপাচার্যের মেয়াদ বৃদ্ধি করতে পারে। সেই নিয়ম মেনেই রাজ্য সরকার উপাচার্য পদে অনুরাধা লোহিয়ার মেদায় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Advt

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...