Sunday, February 22, 2026

মানুষের পাশে কামারহাটির বিধায়ক মদন মিত্র, যোগাযোগের জন্য দিলেন তিনটি নম্বর

Date:

Share post:

কামারহাটিতে ৩৫ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল নেতা মদন মিত্র। এবার ত্রাণ বিলির কাজে ময়দানে নেমে পড়েছেন কামারহাটির বিধায়ক। বাড়িতে বাড়িতে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে কামারহাটির ডেভেলপমেন্ট সোসাইটি এ কথা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন মদন মিত্র।

মদন জানিয়েছে, কামারহাটির ৯৮টি গ্রুপ সারা বাংলায় ত্রাণ বিলি করছে। ত্রাণ বিলির খতিয়ান তুলে ধরে তৃণমূল বিধায়ক বলেছেন, “কামারহাটির ছেলেরা গঙ্গাসাগরেও পৌঁছে গিয়েছে। সরকারি টাকায় ত্রাণ দেওয়া হয়নি। যে যেমন পেরেছেন সেই অনুযায়ী ত্রাণ দিয়েছেন। কেউ পাঁচ কেজি চাল কেউ একটা কুমড়ো দিয়েছেন।”

মদন মিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনটি নম্বর দিয়েছেন। যেখানে মানুষ যোগাযোগ করতে পারবেন। নম্বর তিনটি হল ৯৯০৩৩৮৯১১১, ৯৯০৩৩৭৮১১১ ও ৮৪২০৬৬৬৬৬। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মদন মিত্র লাইভে এসে ঢালাও প্রশংসা করেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারদের। বলেন, “আমরা একটা সেফ হোম করেছিলাম। গতকাল খবর পেলাম সেখানে ৮৬ জন ভর্তি। ৪৬ জন গুরুতর অসুস্থ রোগী ছিলেন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারদের কোনও তুলনা নেই।” তিনি আরও বলেন, “এছাড়া আমরা অক্সিজেন পার্লার খুলেছিলাম। এখনও অবধি ২২০০-রে বেশি মানুষ অক্সিজেন পার্লারে অক্সিজেন পেয়েছেন।”

আরও পড়ুন-অসমের উদাস্তু মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হিমন্তের

কামারহাটির বিধায়ক জানান, “কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি, “কবরখানা করে দিয়েছে, জল দিয়েছ। কামারহাটিতে আমরা একটা চারতলার লাইব্রেরি করে দিয়েছি। তিনটি পার্ক করেছি। কামারহাটি ফুটবল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে ৫০০ ক্লাবকে চারটি করে ফুটবল দেওয়া হয়েছে। সবার পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...