Tuesday, June 23, 2026

প্রয়োজন ফুসফুস প্রতিস্থাপন: দাতা খুঁজছে মুকুলের পরিবার

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের (Mukul Ray) স্ত্রী কৃষ্ণা রায় (Krisna Ray)। করোনা (Carona) আক্রান্ত হন তিনি। তারপর সেখান থেকে সেরে উঠলেও ফের অসুস্থ হয়ে পড়েন। একমো সাপোর্টে রয়েছেন মুকুল-জায়া। তাঁর ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন। প্রতিস্থাপনের পরিকল্পনাও সম্পূর্ণ হয়েছে। আরওডিও এবং এনওটিও তে নথিভুক্তিকরণ চলছে।

চেন্নাইয়ের চিকিৎসক দলের মতে, এয়ার অ্যাম্বুল্যান্সে করে কৃষ্ণা রায়কে স্থানান্তর করা সম্ভব নয়।এই অবস্থায় ব্রেন ডেথ হয়ে গিয়েছে এমন ফুসফুস দাতার সন্ধান চলছে।

আরও পড়ুন:তৃণমূল ভবনে যাচ্ছি: নিজেই জানালেন মুকুল, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক

এক মাসের বেশি সময় ধরে বাইপাসের ধারে এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা রায়। যথেষ্ট সংকটজনক শারীরিক অবস্থার মধ্যে রয়েছেন তিনি। তাকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এখন ফুসফুস প্রতিস্থাপনই আরোগ্য লাভের পথ বলে মনে করছেন চিকিৎসকরা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...