Tuesday, June 23, 2026

করোনায় মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক শেখর বাঙ্গেরা

Date:

Share post:

করোনায়( Corona)আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং গোলরক্ষক শেখর বাঙ্গেরা(Shekhar Bangera)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। ম্যাঙ্গালোরের উদিপিতে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে বুধবার সব লড়াই শেষ করে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন শেখর বাঙ্গেরা। রেখে গেলেন তাঁর স্ত্রী এবং দুই মেয়েকে। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় কর্নাটক স্পোর্টিং ক্লাবের এক বিবৃতি থেকে শেখর বাঙ্গেরার মৃত্যুর খবর জানা গিয়েছে।

জাতীয় দলে গোলরক্ষক হিসেবে অসাধারণ পারফরম্যান্স ছিল শেখর বাঙ্গেরার। একটা সময়ে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তাঁর দুই হাত বরাবরই ভরসা জুগিয়েছে ভারতীয় দলকে।জাতীয় দলে খেলার পাশাপাশি মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন তিনি।  ফুটবল জীবন শুরু করেছিলেন নিউ ইন্ডিয়া অ্যাসিয়োরেন্স ক্লাবের হয়ে। পরে পারফরম্যান্স দেখে শেখর বাঙ্গেরাকে সই করায় সেই সময়কার মুম্বইয়ের জনপ্রিয় ক্লাব বম্বে ওর্কে মিলস। অবসরের পর ফুটবল অ্যাকাডেমীর সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন শেখর বাঙ্গেরা।

আরও পড়ুন:কোপা আমেরিকার জন‍্য ঘোষণা করা হল আর্জেন্তিনা দল

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...