Tuesday, June 23, 2026

বিজেপির বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি, ধৃত ১

Date:

Share post:

পুরাতন মালদা থানা এলাকায় বিজেপি বুথ সভাপতিকে গুলি। ঘটনার কিনারা করল পুলিশ। বলা যেতে পারে, বড়োসড়ো সাফল্য পেল গাজোল থানা পুলিশের। জানা গিয়েছে, ভোররাতে গাজোল থানার অন্তর্গত আগমপুর এলাকায় দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় । তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সিভিক ভলেন্টিয়াররা। তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায় । এরপরই তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পিঠটান দিলেও ধরা পড়ে যায় একজন। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক ৭এমএম বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ সহ দুটি মোটর সাইকেল, যার মধ্যে একটি নম্বরবিহীন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ।ধৃত ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয় গাজোল থানায়। পুলিশের অনুমান, পুরাতন মালদা থানার বিজেপি বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে যুক্ত রয়েছেন এই দুই ব্যক্তি।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম আলিম খান (২২), বাড়ি কালিয়াচকের নারায়নপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিজেপির বুথ সভাপতি প্রভাত টুডু কে লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছিল সেই ঘটনার সাথে জড়িত রয়েছেন এই ব্যক্তি। পলাতক আর এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...