Saturday, April 4, 2026

নিউটাউন এনকাউন্টার: জয়পালের আইএসআই-হিজবুল যোগ স্পষ্ট, টাকার সোর্স হাওলা

Date:

Share post:

নিউটাউন কাণ্ডের তদন্তে একের পর এক রহস্যের জট খুলছে। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সাপুরজির অভিজাত “সুখবৃষ্টি” আবাসনে কলকাতা পুলিশের এনকাউন্টারে নিকেশ পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার সঙ্গে পাকিস্তানি জঙ্গি যোগ স্পষ্ট হয়েছে। তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ছোট হ্যান্ড পিস্তল। যা “মেড ইন পাকিস্তান” বলেই মনে করছেন গোয়েন্দারা।

মাদক হোক বেআইনি অস্ত্র কারবার কিংবা নথিপত্র, সবকিছুতেই পাক যোগ স্পষ্ট ভুল্লারের। লাহোরের মাদক পাচার চক্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল ভুল্লার। আটারি-ওয়াঘা সীমান্ত পার করে এপারে আসা সেই মাদক পাঞ্জাব-সহ আশপাশের রাজ্যে ছড়িয়ে দিত ভুল্লার গ্যাং। আবার পাকিস্তানের আইএসআই ও হিজবুল মুজাহিদিনের মদতেই খলিস্তানপন্থীরা জঙ্গি কার্যকলাপ চালানোর ছক কষছে। তদন্তে নেমে পাঞ্জাব পুলিশ জানতে পারে, পাকিস্তানে আশ্রয় নেওয়া খলিস্তানি নেতা জগরূপ সিং রূপা, হরমিত সিং ওরফে হ্যাপি পিএইচডি’র সঙ্গেও ভুল্লারের যোগাযোগ ছিল।

এদিকে, মাদক চক্রের পাক এজেন্ট ছিল ইমতিয়াজ। তার সঙ্গে ভুল্লারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ভারত বিরোধী ওই দুই জঙ্গি সংগঠনের তহবিলে মাদক কেন-বেচার বিপুল টাকা হাওলা মাধ্যমে পাকিস্তানের পাঠাত ভুল্লার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...