Tuesday, June 23, 2026

কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

সকাল থেকে মেঘলা আকাশ কলকাতায়। সঙ্গে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা যাচ্ছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের সর্বত্র মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে বলেও জানাচ্ছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে শুরু হয়েছে বজ্রপাত এবং বৃষ্টি। গত কয়েক দিনে বাংলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে প্রায় ৩২ জনের। ইতিমধ্যেই উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৩ জুনের মধ্যে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন-বদলাচ্ছে কালিয়াচকের পরিবেশ, পুলিশ-প্রশাসনের প্রশংসায় আমজনতা

কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১১ জুন অর্থাৎ আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায়। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। আগামী ১৩-১৪ জুন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...