Wednesday, March 25, 2026

‘মল-মূত্র ত্যাগে মানুষ সবল হয়’, এবার বিজেপি ছেড়ে তৃণমূলমুখী নেতাদের তোপ তথাগতর

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের(Assembly election) আগে তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে যাওয়ার যে ঢেউ লেগেছিল, নির্বাচনে বিজেপির(BJP) ব্যর্থতার পর উল্টো ঢেউ শুরু হয়েছে বঙ্গ রাজনীতিকে। সোনালী, সরলাদের পাশাপাশি তৃণমূলের ফেরার জল্পনা বাড়িয়ে তুলেছেন মুকুল, শুভ্রাংশু, রাজীবরা। এহেন পরিস্থিতিতেই দলবদলু দলনেতাদের কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়(tathagata Roy)। দলবদলু নেতাদের মলমূত্রের সঙ্গে তুলনা টানলেন তিনি।

শুক্রবার এক টুইটে দল বদলুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তথাগত লেখেন, ‘তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।’

আরও পড়ুন:তৃণমূল ভবনে যাচ্ছি: নিজেই জানালেন মুকুল, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল থেকে বিজেপিতে ঢালাও যোগদানের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছিল তথাগতকে। যদিও সেই সময় শীর্ষ নেতৃত্ব তথাগতকে বিশেষ পাত্তা দেয়নি। তবে নির্বাচনে বিজেপির শোচনীয় ব্যর্থতার পর নানা ইস্যুতে রণমূর্তি ধারণ করে টুইটারে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের আক্রমণ শানান তথাগত। মূলত তাঁর আক্রমণের নিশানায় ছিল দিলীপ-কৈলাস-অরবিন্দরা। এবার দলবদলুদের কড়া সুরে আক্রমণ শানালেন তিনি।

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...