Friday, June 26, 2026

৩৭০ ধারা নিয়ে দিগ্বিজয়ের বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিও টেপ

Date:

Share post:

৩৭০ ধারা (Article 370) নিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর (Digvijaya Singh)। অভিযোগ, পাক সংবাদমাধ্যমের এক সাংবাদিককে তিনি সাফ জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে ৩৭০ ধারা (Article 370) নিয়ে পুনরায় বিচার বিবেচনা করবেন। এই নিয়ে ক্লাব হাউস চ্যাটের একটি অডিও ফাঁস হয়। যে অডিওতে বর্ষীয়ান কংগ্রেস নেতাকে ৩৭০ ধারা (Article 370) নিয়ে মন্তব্য করতে শোনা যাচ্ছে।

দিগ্বিজয় সিংয়ের ভাইরাল হওয়া ওই অডিও পোস্ট টুইটারে শেয়ার করেন করেন বিজেপির সোশ্যাল মিডিয়া শাখার প্রধান অমিত মালব্য। ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দিগ্বিজয়কে বলতে শোনা যাচ্ছে,“৩৭০ ধারা বাতিল হওয়ার পরে কাশ্মীরে আর গণতন্ত্রের অস্তিত্ব নেই। সেখানে মানবিকতাও নেই। কারণ বহু লোককে বন্দি করা হয়েছে। কাশ্মীরিয়ত এমন একটা বিষয় যা ধর্মনিরপেক্ষতার সঙ্গে যুক্ত।” পরে তিনি বলেন, “কাশ্মীর একটি মুসলিম প্রধান রাজ্য। কিন্তু একসময় সেখানকার রাজা ছিলেন হিন্দু। তাঁরা একসঙ্গে শান্তিতে বাস করতেন। কাশ্মীরি পণ্ডিতদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এখন আর জম্মু-কাশ্মীর রাজ্যের অস্তিত্ব নেই। ব্যাপারটা খুবই দুঃখের। কংগ্রেস নিশ্চিতভাবেই এই সিদ্ধান্ত সম্পর্কে পুনর্বিবেচনা করবে।”

(এই ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ)

দিগ্বিজয়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির সম্বিত পাত্র বলেন, “আমি কংগ্রেসকে বলব, তারা নিজেদের দলের নাম রাখুক অ্যান্টি ন্যাশনাল পার্টি।” পাশাপাশি পুরো বিষয়টিতে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জবাবদিহির দাবি করেছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং আবার বলেছেন, ‘কংগ্রেসের প্রথম ভালোবাসা হল পাকিস্তান।

বিজেপির সমালোচনার জবাবে দিগ্বিজয়ও কয়েকটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, “কংগ্রেসের লক্ষ লক্ষ অনুগামী মোদী-শাহ সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আরও একটি টুইটে তিনি বলেন, “হয়তো অশিক্ষিতরা শ্যাল আর কনসিডার শব্দদু’টির অর্থ জানে না।”

আরও পড়ুন- সব্যসাচীর “প্রত্যাবর্তন” জল্পনার মধ্যেই বিস্ফোরক সুজিত

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...