Tuesday, April 7, 2026

মুকুল দল ছাড়তেই বেসুরো বিজেপি বিধায়ক বিশ্বজিৎ

Date:

Share post:

আর কতজন বিজেপি ছেড়ে তৃণমূলের যাবেন? শুক্রবার, মুকুল রায়ের দলে প্রত্যাবর্তনের দিনই এ প্রশ্ন উঠেছিল। তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং মুকুল রায় (Mukul Ray) দুজনেই জানান, আরো অনেকে আসবেন। 24 ঘণ্টা যেতে না যেতেই তার ইঙ্গিত মিলল উত্তর 24 পরগনায়। বিজেপিতে ভাঙন স্পষ্টতর হওয়ার ইঙ্গিত। মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) কী দল ছাড়বেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি (Bjp) বিধায়ক জানান, “মুকুল রায়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সঙ্গে আমার মধুর সম্পর্ক। এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ভবিষ্যৎ বলবে আমি কী করব”।

 

শুক্রবার, বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার দিলীপ ঘোষের সভায় উপস্থিত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত কাজের জন্য তিনি থাকতে পারেননি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ। বিধানসভায় দেখা হলে কথা বলবেন বলে জানান তিনি। মুকুল রায় দল ছাড়ায় ক্ষতি হবে বলে মন্তব্য করেন বিশ্বজিৎ দাস।

 

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...