Friday, April 3, 2026

ড্রাইভিং লাইসেন্সের জন্য আর আরটিও-তে পরীক্ষা নয়, নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে এতদিন রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা আরটিও-তে গিয়ে গাড়ি চালানোর পরীক্ষা দিতে হত। পরীক্ষায় পাশ করলেই মিলত গাড়ি চালানোর লাইসেন্স। কিন্তু সে প্রক্রিয়ায় বদল আনতে চলেছে কেন্দ্র। এবার আরটিও-তে পরীক্ষা ছাড়াই মিলবে লাইসেন্স। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, মান্যতা প্রাপ্ত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই এই পরীক্ষা দেওয়া যাবে।জানা গিয়েছে, জুলাই মাস থেকে এই নতুন পদ্ধতি কার্যকর হবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটিই প্রযুক্তির সাহায্যে হবে। মানুষের এতে কোনও ভূমিকা থাকবে না। বেশ কিছু গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রকে মান্যতা দেওয়া হবে। সেখানে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী পুরো পরীক্ষা হবে। সেই পরীক্ষা পাশ করলে কেন্দ্র থেকেই শংসাপত্র দেওয়া হবে। তার তথ্য আরটিও-র কাছে পৌঁছে যাবে।তারপরই মিলবে লাইসেন্স।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...