Tuesday, April 7, 2026

বেআইনি নির্মাণ, দিনহাটার ক্লাবঘর ভাঙল পুরসভা

Date:

Share post:

দিনহাটার ক্লাবঘর ভাঙল পুরসভা৷ এই ক্লাবের সামনেই গত ৬ মে আক্রান্ত হন পৌর প্রশাসক উদয়ন গুহ। শনিবার সকাল থেকে সেই ক্লাব ঘর ভাঙতে অভিযানে নামে পৌরসভা। উদয়ন গুহর দাবি, নর্দমার উপরে বেআইনি ভাবে গড়ে তোলা হয়েছিল ক্লাব। ক্লাবে অসামাজিক কাজ চলত। এব্যাপারে ক্লাব ভাঙ্গতে চিঠি দেওয়া হয়েছিল ক্লাব কর্তাদের। তবে কেউ আসেন নি। তাই পৌরসভা এদিন অভিযান চালায়।

প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তরা এই ক্লাব থেকে হামলা করেছিলেন। সেই ক্লাব ভেঙে গুড়িয়ে দিল পুর কর্তৃপক্ষ। শনিবার সকালে পৌরসভার কর্মীরা জেসিবি দিয়ে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় থাকা বয়েজ ক্লাব ও পাশেই থাকা একটি মোবাইলের দোকান ভেঙে দেয়। অভিযোগ ওই ক্লাব থেকে লাঠি নিয়ে বেশ কয়েকজন তার উপর আক্রমণ করে। তাকে বিভিন্ন ভাবে আঘাত করা ছাড়াও তার হাত ভেঙ্গে দেওয়া হয়। তার দুই নিরাপত্তারক্ষী ও আক্রান্ত হয়। টানা একমাস কলকাতায় চিকিৎসার পর উদয়ন গুহ দিনহাটা ফিরে আসেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে পাওয়ার হাউজ মোড় এলাকায় নর্দমার উপরে থাকা ওই ক্লাব এবং পাশেই থাকা একটি মোবাইলের দোকানের কোনরকম কাগজপত্র তারা দেখাতে না পারায় বেআইনি ভাবে থাকা ক্লাব পাশেই থাকা মোবাইলের দোকানটি ভেঙে দেওয়া হলো। উল্লেখ্য হামলায় অভিযুক্তদের ছবি সহ পোস্টার ছড়িয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তবে মুল অভিযুক্তরা এখনও অধরা। এবারে বেআইনি নির্মানের অভিযোগ তুলে সেই ক্লাব ভেঙে গুড়িয়ে দিল পৌরসভা৷ গত ৬ মে আক্রান্ত হন পৌর প্রশাসক উদয়ন গুহ। শনিবার সকাল থেকে সেই ক্লাব ঘর ভাঙতে অভিযানে নামে পৌরসভা। উদয়ন গুহর দাবি, নর্দমার উপরে বেআইনি ভাবে গড়ে তোলা হয়েছিল ক্লাব। ক্লাবে অসামাজিক কাজ চলত। এব্যাপারে ক্লাব ভাঙতে চিঠি দেওয়া হয়েছিল ক্লাব কর্তাদের। তবে কেউ আসেন নি। তাই পৌরসভা এদিন অভিযান চালায়।

 

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...