Saturday, April 4, 2026

অ্যাম্বুল্যান্সের মধ্যে গণধর্ষণ নাবালিকাকে, ধৃত ২

Date:

Share post:

অ্যাম্বুল্যান্সের মধ্যে গণধর্ষণ নাবালিকাকে। গ্রেফতার করা হয়েছে অ্যাম্বুল্যান্সের চালক সহ দু’জনকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ফরাক্কার। ১৫ বছরের নাবালিকা মালদহ জেলার চকসুদাপুর এলাকার বাসিন্দা। ফারাক্কায় মামার বাড়িতে এসেছিল ঘুরতে। ধর্ষিতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে ফরাক্কা এনটিপিসি-র কাছে দাঁড়িয়ে থাকার সময় ওই নাবালিকাকে অভিযুক্তরা জোর করে অ্যাম্বুল্যান্সে তোলে অভিযুক্তরা। এমনটাই অভিযোগ। শুক্রবার সন্ধের পর থেকে অ্যাম্বুল্যান্সটি ফরাক্কায় ঘুরতে থাকলে সন্দেহ হয় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের। ভলেন্টিয়াররা অ্যাম্বুল্যান্সটির পিছু নিলে অভিযুক্তরা নির্যাতিতাকে একটি কালভার্টের কাছে ফেলে পালিয়ে যায়।

 

ধর্ষণে অভিযুক্তরা

আরও পড়ুন-বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক

এই মুহূর্তে নির্যাতিতা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়ছে, মেডিক্যাল পরীক্ষা হয়েছে তার। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম মহম্মদ করিম শেখ এবং টারজান শেখ। ধৃত ২ জনকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...