Wednesday, June 24, 2026

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Vishva Bharati University) জমি বিতর্ক সহ একাধিক ইস্যুতে বারবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য(vice chancellor) বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut chakrabarty)। এবার বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত এই উপাচার্যের বিরুদ্ধেই থানায় এফআইআর(FIR) দায়ের করলেন এই বিশ্বভারতীর এক অধ্যাপক। এই ঘটনায় নতুন করে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলো ঐতিহাসিক এই শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন:জিতিনের পর বেসুরো সচিন , কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রফা -বৈঠক আজই

জানা গেছে, শনিবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় এফআইআর দায়ের করেন শিক্ষা ভবনের পদার্থবিদ্যার অধ্যাপক মানস মাইতি। মূলত মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে উপাচার্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুন অনলাইন বৈঠকে অধ্যাপকদের শিক্ষাগত যোগ্যতা ও বাবা-মায়ের থেকে পাওয়া শিক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শুধু তাই নয় ওই বৈঠক থেকে অধ্যাপক মানস মাইতিকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চরম অপমানিত হয় এরপর উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় এফআইআর দায়ের করেন অধ্যাপক মানস মাইতি। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে এভাবে অপমান করায় ফের একবার বিতরকের শিরোনামে উঠে এসেছেন উপাচার্য। তাঁর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...