Wednesday, June 24, 2026

মুকুল রায়ের ‘ডবল’ নিরাপত্তা! মোতায়েন কেন্দ্রীয় ও রাজ্য বাহিনী

Date:

Share post:

মুকুল রায়ের বাড়িতে একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা। হঠাৎ নিরাপত্তার এত বাড়াবাড়ি কেন? তৃণমূলে (Tmc) ফেরার পরেই মুকুল রায়কে (Mukul Roy) রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। শুক্রবার, রাতেই তাঁর কাঁচরাপাড়ার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ। শনিবার, সকালে কলকাতায় আসার আগে মুকুল রায় জানান, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। কিন্তু রায় পরিবারের সল্টলেক ও কাঁচরাপাড়ার বাড়িতে এখনও কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে।

কিন্তু এই অবস্থা কেন? সূত্রের খবর, মুকুল রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর কাছে এখনও কোনও নির্দেশ আসেনি। ফলে তারা নিয়ম মেনে ডিউটি করছে।

এদিন সকালে, মুকুল রায় যখন কলকাতায় আসেন তখন তাঁর সঙ্গে ছিল রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা দলও। যদিও মুকুল রায় নিজে জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন।

মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Shubranshu Ray) জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তাতে তাঁরা খুবই খুশি। কেন্দ্রীয় বাহিনী ছাড়ার জন্য চিঠি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যতদিন না নির্দেশ আসে ততদিন ‘ডবল’ নিরাপত্তাতেই ঘেরা রয়েছেন মুকুল রায়।

আরও পড়ুন:জিতিনের পর বেসুরো সচিন , কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রফা -বৈঠক আজই

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...