Saturday, April 4, 2026

পদ্মা সেতু : কলকাতা থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা!

Date:

Share post:

মাত্র সাড়ে তিন ঘণ্টায় যাওয়া যাবে কলকাতা থেকে ঢাকা! ২০২১ সালের জুন মাসে শেষ হবে পদ্মা সেতু নির্মাণের কাজ। এবং রেলসেতু নির্মাণ কাজ শেষ হবে ২০২৪ সালের মার্চ মাসে। এমনই জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন।

তিনি জানিয়েছেন, বর্তমানে ট্রেনে আগরতলা থেকে কলকাতা যেতে সময় লাগে ৩০ ঘণ্টারও বেশি। রেলসেতু হয়ে গেলে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে ট্রেনে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। বিভিন্ন কাজে বাংলাদেশের লোক যেমন কলকাতা যায়, তেমনই পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশে আসেন। ফলে ঢাকা থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে ঢাকায় কম সময় পৌঁছনো গেলে উপকৃত হবেন বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিকরা।

আরও পড়ুন- গদ্দার-বেইমান: ফের রাজীবের বিরুদ্ধে পোস্টার, এবার বাঁকড়ায়

২২ মিটার প্রশস্ত এই সেতুতে চারটি লেইনে যানবাহন চলতে পারবে। আর নীচ দিয়ে এক লাইনে চলবে ট্রেন। ওই এক লাইনেই মিটারগেজ ও ব্রডগেজ- দুই ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদী বাধের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...