Saturday, June 27, 2026

‘চতুর্থ বিয়ে’! নববধূর সাজে ছবি পোস্ট করতেই ট্রোলড শ্রাবন্তী

Date:

Share post:

চুপি চুপি চতুর্থ বিয়ে করে ফেললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)! নেটমাধ্যম জুড়ে এমনই জল্পনা।

লাল শাড়ি। হাতে শাঁখা পলা। বড় নাকছাবি। সিঁথিতে সিঁদুর। মাথায় টোপর। নব্য বিবাহিতার বেশে এদিন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। আর তা দেখেই জল্পনা রটে, তাহলে কি ‘চতুর্থবার’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? যদিও ক্যাপশনে শ্রাবন্তী স্পষ্ট করে দিয়েছিলেন একটি ব্রাইডাল শ্যুটের জন্য তাঁর এই সাজ। কিন্তু, তাতে পার পাননি ট্রোলড হওয়ার হাত থেকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

বিয়ের সাজে সালঙ্কারা বেশে নিজের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হতেই ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে। অনেকেই জানতে চেয়েছেন, তিনি কি আবার বিয়ে করছেন? একজন লিখেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও৷’ কোনও কোনও নেটিজেন তো সরাসরি চতুর্থ বিয়ের শুভেচ্ছা জানিয়ে বসে আছেন ৷ এক নেটিজেন লিখেছেন, শ্রাবন্তী বউ সেজেই যাবেন, নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েই যাবেন ৷ অভিনেত্রীকে বিয়েপাগল বলতেও ছাড়েননি নেটিজেনরা৷

প্রসঙ্গত, রোহন-শ্রাবন্তী দাম্পত্যের ফাটলও শিরোনাম হয়েছে দীর্ঘ দিন ৷ কিন্তু বিবাহবিচ্ছেদে বাধা এসেছে রোশনের তরফেই৷ শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান তিনি, জানিয়েছেন সংবাদমাধ্যমে৷ শ্রাবন্তীর বিয়ে নয় বরাবরই সরগরম সোশ্যাল মিডিয়া। তার মাঝে বধূবেশে ছবি শেয়ার করে আবার ট্রোলিংয়ে বিদ্ধ হলেন তিনি ৷

আরও পড়ুন- অধীর-আব্বাসে “না”, ফ্রন্টে “হ্যাঁ”! ফরওয়ার্ড ব্লক গর্জায়, বর্ষায় না

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...