Tuesday, April 7, 2026

শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ধাওয়ানরা

Date:

Share post:

শ্রীলঙ্কা ( Sri Lanka )উড়ে যাওয়ার আগে মুম্বইতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে শিখর ধাওয়ানের ( Shikhar Dhawan)নেতৃত্বাধীন দল। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের(bcci) পক্ষ থেকে। সোমবার মুম্বইয়ে সকল ক্রিকেটারদের জড়ো হতে বলা হয়েছে।

শ্রীলঙ্কা সফরের দলে থাকা সকল ক্রিকেটাররা আগামী সোমবার জড়ো হচ্ছেন মুম্বইয়ে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের। এর মধ্যে ৭ দিন থাকবে কড়া কোয়ারেন্টাইন। এরপর করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। সেই রিপোর্ট নেগেটিভ আসলে বাকি ৭ দিন কোয়ারেন্টাইন কিছুটা শিথিল করা হবে,এবং সেই সময় নিজেরা জিম বা অন‍্যান‍্য পরিষেবা নিতে পারবে। আগামী ২৮ জুন কলম্বো উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের। সেখানে গিয়েও তিনদিন কড়া কোয়ারেনটাইনে  থাকতে হবে গব্বরদের।  ৪ জুলাইয়ের পর থেকে  ভারতীয় দল পুরোদমে অনুশীলন শুরু করবে।

এদিকে শ্রীলঙ্কা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল ভারত। কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। শিখর ধাওয়নরা তাই নিজেদের মধ্যেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে ঠিক করেছেন।

আরও পড়ুন:সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বেল

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...