Friday, March 13, 2026

বৃষ্টি মাথায় বানারহাটে নদীবাঁধ পরিদর্শন দুই মন্ত্রীর

Date:

Share post:

বর্ষার শুরুতেই বানারহাটের হাতিনালার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে উন্নয়ণ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং অনগ্রসর কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বড়াইক।

স্থানীয়দের কাছে হাতিনালা বানারহাটের ত্রাশ বলেই পরিচিত। উল্লেখ্য, প্রতিবছরই হাতিনালার জলে বানারহাট, বিন্নাগুড় সহ বেশ কিছু এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। ফলে বর্ষা আসলেই এই এলাকার বাসিন্দাদের চিন্তার ভাঁজ পড়ে কপালে । ভুটান পাহাড় থেকে বয়ে আসা জল সারাবছর ধরে শুকনো থাকা হাতিনালার দুকুল ছাপিয়ে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরী করে। তবে বছর দুয়েক আগে সরকারী উদ্যোগে হাতিনালার পাড়ের অনেকটা মেরামতি হওয়ায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সেই হাতিনালা বর্তমানে কি অবস্থায় রয়েছে তা শনিবার বিকেলে বানারহাটে এসে সরেজমিনে খতিয়ে দেখেন দুই মন্ত্রী। এদিন নাগারকাটার একাধিক এলাকা পরিদর্শনের পর মন্ত্রী বানারহাটে আসেন বলে জানিয়েছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন সেচ দফতরের বানারহাট ডিভিশনের এসডিও সুব্রত সুর, বানারহাটের নতুন বিডিও প্রহ্লাদ বিশ্বাস, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, তৃণমূল কংগ্রেসের বানারহাট ব্লক সভাপতি নয়ন দত্ত সহ অনেকে। তবে বর্ষার শুরুতেই মন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

 

 

spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...