Friday, June 26, 2026

খোশ মেজাজে হার্লে ডেভিডসনে সওয়ার মদন মিত্র

Date:

Share post:

মদন মিত্র মানেই চমক। ফের নিজের চেনা মেজাজেই ধরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার হাওড়ার বালিতে বস্তিবাসী শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন মদন মিত্র(Madan Mitra)। শিশুদের খাবার পরিবেশনের পাশাপাশি খোশ মেজাজে এক কর্মীর হার্লে ডেভিডসন বাইকে সওয়ার হলেন মদন মিত্র।

শনিবার হাওড়ায় মদনকে দেখা যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সকলকে চমকে দিয়েই এক কর্মীর হার্লে ডেভিডসন বাইক চেয়ে নেন তিনি। স্বচ্ছন্দেই ওই বাইক চালান তিনি। এর পর বাইক থেকে নেমে নিজের বাইক চালানোর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘ছোট থেকে আশা ছিল আমি এক বার হার্লে ডেভিডসন চালানো নয়, ছোঁব। আগে ২৭ লক্ষ টাকা দাম ছিল, এখন ৪৫ লক্ষ। আজ সেই গাড়িটাও একটু চালিয়ে নিলাম। ‘শখ’ মেটার পর বাইক থেকে নেমে বললেন, ‘‘তৃণমূল এখন হার্লে ডেভিডসনের গতিতে রয়েছে।’’

আরও পড়ুন- ৩৭০ ধারা নিয়ে দিগ্বিজয়ের বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিও টেপ

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...