Thursday, June 25, 2026

সুখবর, বছর পেরোলেই খুলে যাবে নতুন টালা ব্রিজ

Date:

Share post:

আর মাত্র ন’মাস পরেই খুলে যাবে নির্মীয়মাণ চার লেনের নতুন টালা ব্রিজ (Tala Bridge)। পরের বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারির ২২ তারিখ খুলে যাবে টালা ব্রিজ।  প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ইতিমধ্যে ব্রিজের নির্মাণ প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়ে গিয়েছে। রেলের উপরের অংশের কাজ ছাড়া দু’দিকের অবশিষ্ট অংশের র‌্যাম্প নির্মাণ শেষ করেছেন ভারপ্রাপ্ত বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা। বদলে ফেলা হয়েছে সেতুর পুরনো নকশাও। প্রায় ৯০০ মিটার লম্বা ও ১৯ মিটার চওড়া চারটি লেন তৈরি হবে।  নতুন ব্রিজ তৈরি হলে টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপেও বদল হবে। পাইপলাইনের কিছুটা অংশের জন্য রেললাইনের উপর তৈরি হবে সেতু। এই জন্য রেলের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে। সেতুর উপর দিয়ে দক্ষিণের দিকে দুটি পাইপলাইন আনা হবে।

আরও পড়ুন- খোশ মেজাজে হার্লে ডেভিডসনে সওয়ার মদন মিত্র

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...