Saturday, April 4, 2026

চিনের সিয়ানে গ্যাস লাইনে বিস্ফোরণ, মৃত ১২, আহত শতাধিক

Date:

Share post:

রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চিনের সিয়ান শহর। এদিন সকালে শহরের একটি সব্জি বাজারে আচমকা গ্যাস লাইনে বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রের খবর।


সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ছুটির দিন সকাল থেকেই ভিড় জমেছিল বাজারে। সেখানে একটি বিল্ডিং-য়ে রেস্তোরাঁ এবং বাজার থাকায় বিল্ডিংয়টিতে জমায়েত করেন বহু মানুষ। কেনাকাটা থেকে শুরু করে প্রাতঃরাশ , যে যার নিজের কাজ সারছিলেন। এরইমধ্যে আচমকা সেই বিল্ডিংয়ের একতলায় বিস্ফোরণ হয়। বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে নিমেষে বিল্ডিংটি ভেঙে পড়ে। পুলিশের অনুমান গ্যাসের পাইপলাইন লিক হওয়ার জেরে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার কেন্দ্রবিন্দু খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা।


এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীরা। ধ্বংসস্তুপ সরিয়ে আহতদের সেখান থেকে উদ্ধার করেন তাঁরা। যদিও এখনও বহু মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন বলে শহরবাসীড় কাছে আর্জি জানিয়েছেন চিকিৎসকেরা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...