Tuesday, June 23, 2026

কোপা আমেরিকায় করোনার থাবা, ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার ১১ সদস্য

Date:

Share post:

করোনার ( Corona) থাবা কোপা আমেরিকায়( copa America )। সোমবার মধ‍্যরাতে শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম‍্যাচে আয়োজক দেশ ব্রাজিলের ( Brazil )মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলা( Venezuela)। কিন্তু তার আগে বিপত্তি। প্রথম ম‍্যাচে নামার আগে করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার ১১ জন সদস্য। যার জেরে ব্রাজিলের বিরুদ্ধে কার্যত অর্ধেক শক্তি নিয়ে মাঠে নামছে তারা।

জানা গিয়েছে ভেনেজুয়েলার আট ফুটবলার এবং তিন স্টাফসহ একাধিক সদস‍্য করোনায় আক্রান্ত। তাদের কারোর মধ‍্যে কোন উপসর্গ না থাকায় প্রত‍্যেককে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ এবং কনমেবল তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা তাদের প্রথম ডিভিশনের ফুটবলার নিয়ে আসছে, এদিন এমনটাই জানাল ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন। ফলে কোপা আমেরিকার প্রথম ম‍্যাচে সেলেকাওদের বিরুদ্ধে কার্যত অর্ধেক শক্তি নিয়ে মাঠে নামছে তারা।

আরও পড়ুন:দুরন্ত জয় বেলজিয়ামের, এরিকসনকে গোল উৎসর্গ লুকাকুর

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...