Monday, April 13, 2026

জি-৭ বৈঠকে ‘এক পৃথিবী এক স্বাস্থ্য’র পক্ষে সওয়াল মোদির

Date:

Share post:

গোটা বিশ্বে এক ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে করোনা পরিস্থিতি। এই আবহেই বিশ্বের ৭ দেশের প্রতিনিধিত্বের শুরু হয়েছে জি৭ বৈঠক(G-7 meeting)। শনিবার এই বৈঠকেই আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ‘এক পৃথিবী এক স্বাস্থ্যের’ পক্ষে সওয়াল করে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি ভবিষ্যতেও করোনা পরিস্থিতির(Corona situation) মত বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি তৈরি হলে একযোগে কাজ করতে হবে বলে বার্তা দেন নরেন্দ্র মোদি।

শনিবারের বৈঠকে উপস্থিত হয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পাশে দাঁড়ানোর জন্য জি-৭ এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বিশ্ব বাণিজ্য সংস্থার করোনা সংক্রান্ত প্রযুক্তির পেটেন্টে ছাড় চেয়ে জি-৭ এর কাছে আবেদন জানায় ভারত। একই আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে এবছর ভার্চুয়ালি আয়োজন করা হয়েছিল জি-৭ বৈঠকের। ‌মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রমুখ।

আরও পড়ুন:বেনজির অবদান, ভারতীয় বংশোদ্ভূত ২ মার্কিন সাংবাদিককে এবারের পুলিৎজার

একই সঙ্গে এই বৈঠক থেকেই করোনা মোকাবিলায় ১০০ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশ্বের অনুন্নত দেশগুলোতে সরবরাহ করা হবে এই টিকা। উল্লেখ্য, ভারতের পাশাপাশি এই জি-৭ বৈঠকে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকেও।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...