Tuesday, June 23, 2026

সুস্থ আছেন এরিকসন, ফিনল‍্যান্ডের কাছে ১-০ গোলে হার ডেনমার্কের

Date:

Share post:

সুস্থ আছেন ক্রিশ্চিয়ান এরিকসন( Christian Eriksen)। চিকিৎসায় সারা দিচ্ছেন ২৯ বছরের এই মিডফিল্ডার। শনিবার রাতে ডেনমার্ক ফুটবল অ‍্যাসোসিয়েশন এবং উয়েফা এই খবর দিতেই শুরু হয় ইউরো কাপে স্থগিত হয়ে যাওয়া ডেনমার্ক( Denmark) বনাম ফিনল‍্যান্ড ( Finland )ম‍্যাচ। সেই ম‍্যাচে ১-০ গোলে হার ডেনমার্কের।

ইউরো কাপের তৃতীয় ম‍্যাচে ঠিক ৪৩ মিনিটের মাথায় লুটিয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন । সঙ্গে সঙ্গে রেফারি ম্যাচ স্থগিত করে দেন । ছুটে আসে সতীর্থরা । মাঠেই চিকিৎসা শুরু করে দেওয়া হয় তাঁর। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে। স্থগিত করে দেওয়া হয় ম‍্যাচ। এরিকসনের সুস্থতার খবর মাঠে পৌঁছাতেই খুশিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। শুরু হয় ম‍্যাচের বাকি অংশ।

ম‍্যাচের বাকি অংশ শুরু হতেই আক্রমণের ঝড় তোলে ডেনমার্ক। কিন্তু গোল দরজা খুলতে ব‍্যর্থ তারা। এরই ফাঁকে ম‍্যাচের ৫৯ মিনিটে একটি সুযোগেই গোল তুলে নেয় ফিনল‍্যান্ড। ফিনল‍্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন জোয়েল পোহজানপালো।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...