Friday, April 3, 2026

ইয়াস দুর্গতদের পাশে ‘আর্ট অফ লিভিং’

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ছন্নছাড়া বহু গ্রাম। দুর্গত অসহায় মানুষদের সম্বল শুধুই ত্রাণশিবির।এবার এই দুর্গত মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘আর্ট অফ লিভিং’। ধর্মগুরু রবিশঙ্করের ‘আর্ট অফ লিভিং’ সংস্থা আমফান, ফণি, আয়লা যেকোনও প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে বারবার দাঁড়িয়েছে।
ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী একশোরও বেশি গ্রামে প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিলি করেন ‘আর্ট অফ লিভিং’-এর ২০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক। শুধু খাদ্যসামগ্রীই নয়, সেইসঙ্গে ব্লিচিং পাউডার, ত্রিপল, লেবু, স্যানিটারি প্যাড, স্যানিটাইজ, মাস্কও বিলি করেন তাঁরা। এছাড়াও কিছু কিছু জায়গায় ‘কমিউনিটি কিচেন’-এর মাধ্যমে দুবেলা রান্না করা খাবার দুর্গতদের কাছে পৌঁছে দেন তাঁরা।
পাশাপাশি শুকনো খাবার, চাল, মুসুর ডাল, মুগ ডাল, আলু, তেল, নুন, হলুদ, চিরে, গুড়, বাচ্চাদের দুধ, বিস্কুট, জল, ছাতু, ফল, মুড়ি ছাড়াও পশুখাদ্যও দুর্গতদের হাতে তুলে দেওয়া হয়।
এমন দুর্দিনে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি দুর্গতরাও। আর্ট অফ লিভিং-এর স্বেচ্ছাসেবকরা উপকূলবর্তী এলাকায় গিয়ে প্রতিটি দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে পেরে বেজায় খুশি। তবে তাঁদের কথায়, ইয়াস দুর্গত গ্রামগুলিতে এখনও অনেক বাড়ি জলের তলায়। শুধু তাই নয় এলাকা জলমগ্ন হওয়ায় বিষধর সাপ এবং বিষধর পোকা কামড়ালে গ্রামবাসীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইয়াসের জেরে পুকুরগুলিতে নোংরা জল জমা হওয়ায় তা দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই জল পশুদেরও পানের অযোগ্য। তাই লেবু ও ব্লিচিং পাউডার দিয়ে এই জল শুদ্ধ করার কাজ শুরু করেছে আর্ট অফ লিভিং। যাঁদের ঘরের চাল ইয়াসের জেরে উড়ে গিয়েছে, সেসব এলাকায় ত্রিপল টাঙিয়ে ইতিমধ্যে থাকার বন্দোবস্ত করা হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...