Sunday, March 22, 2026

ফের ভাঙন! ১০০ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে

Date:

Share post:

ফের ভাঙন বিজেপিতে। সোমবার ১০০ টি বিজেপি পরিবার যোগ দিয়েছে তৃণমূলে। মন্ত্রী ডঃ মানস ভুঁইয়া, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া , এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অমল কুমার পান্ডার হাত ধরে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

আরও পড়ুন-এবার কি তৃণমূলের পথে কালিয়াগঞ্জের BJP বিধায়ক সৌমেন রায়?

আগামিদিনে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আজ শপথ গ্রহণ করেন। এদিন মানস ভুঁইয়া বলেন, সারাবাংলা আর কিছুদিনের মধ্যে বিজেপি নামক এই দলটি কর্পূরের মত উবে যাবে। সেটা আস্তে আস্তে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানস ভুঁইয়া ধন্যবাদ জানান দলে যোগদান করার জন্য সবাইকে। সবংয়ের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে সহকর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার জন্য লিখিতভাবে ব্লক তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করেছেন। ব্লক জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলে সেগুলি কার্যকরী করবেন।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...