Friday, June 19, 2026

এবার কি তৃণমূলের পথে কালিয়াগঞ্জের BJP বিধায়ক সৌমেন রায়?

Date:

Share post:

এবার কালিয়াগঞ্জের BJP বিধায়ক সৌমেন রায়ও যোগ দেবেন তৃণমূলে। জল্পনা সর্বত্র। বেশ কয়েকদিন ধরে নিজের বিধানসভা কেন্দ্রে দেখা মিলছে না বিজেপি বিধায়কের। দলীয় বৈঠকেও থাকছেন না তিনি। এরই মধ্যে রবিবার সন্ধেয় জেলা বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান কালিয়াগঞ্জের বিধায়ক। তার পরই দল ছাড়ার জল্পনা আরও প্রকট হয়।

কিন্তু এই মুহূর্তে সৌমেন কোথায় রয়েছেন? রায়গঞ্জের বিধায়ক জানিয়েছেন, ফালাকাটায় নিজের বাড়িতে রয়েছেন তিনি। কিন্তু সূত্রের খবর, ফালকাটা নয়, কলকাতায় রয়েছেন বিজেপি বিধায়ক। তবে কি মুকুলের পথেই তাঁর অনুগামী সৌমেন? অন্যদিকে বিজেপির জেলা সভাপিত বাসুদেব সরকার জানিয়েছেন, সৌমেনের বাবা অথবা মা অসুস্থ। তাই তিনি ফালাকাটা গিয়েছেন বলে শুনেছি। তবে গ্রুপ ছাড়ার কথা জানি না।

আরও পড়ুন-করোনা বিপর্যয়ের মধ্যেই দাম বাড়ছে জ্বালানির, পেট্রোলের দাম পেরলো ৯৬ টাকা

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, “বিজেপি-র টিকিটে জেতা অনেক বিধায়কই তৃণমূলে আসতে চাইছেন। তাঁরা যোগাযোগও রাখছেন।” সৌমেন জানিয়েছেন, তিনি ফালকাটায় রয়েছেন। তাঁর বাবা অসুস্থ। আগামী ১৫ তারিখ নাগাদ কালিয়াগঞ্জে ফিরবেন। তিনি এও জানান, তাঁর অজান্তেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...