Monday, April 13, 2026

করোনা বিপর্যয়ের মধ্যেই দাম বাড়ছে জ্বালানির, পেট্রোলের দাম পেরলো ৯৬ টাকা

Date:

Share post:

করোনা-বিপর্যয়ের মধ্যেই হু হু করে দাম বেড়েই চলেছে জ্বালানির। কলকাতাতে পেট্রোলের দাম ১০০-র কাছাকাছি। ডিজেলের দাম পেরোল ৯০। মুম্বই-সহ দেশের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম।

সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৮ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। কলকাতায় পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ৯৬ টাকা ৩৪ পয়সা। ডিজেলের দাম হয়েছে লিটারে ৯০ টাকা ১২ পয়সা।

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলছেন, মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। মন্ত্রী আরও জানিয়েছেন, “একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।”

আরও পড়ুন-দেবাংশুকে ‘কার্টুন’ বললেন শ্রীলেখা, পাল্টা ‘নাগিন’ দেবাংশুর

অতিমারির জেরে বিপর্যস্ত গোটা রাজ্য। আর তার ওপর বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় শনিবার দাম বাড়াল তেল কোম্পানিগুলি। করোনা পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...