Sunday, April 5, 2026

অস্ত্র পাচারের অভিযোগে গ্ৰেফতার শুভেন্দু ঘনিষ্ঠ আরমান ভোলা

Date:

Share post:

বেআইনি অস্ত্রসহ গ্ৰেফতার করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu Adhikari) ঘনিষ্ঠ এক বিজেপি নেতাকে। জানা গিয়েছে, এদিন মার্সিডিজ গাড়িতে করে বেআইনি অস্ত্র, গুলিসহ নানান নিষিদ্ধ সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন শেখ আমীর আলি ওরফে আরমান ভোলা নামের ওই বিজেপি নেতা(BJP leader)।

জানা গিয়েছে, সোমবার পূর্ব মেদিনীপুরের সোনাপেতিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আরমান ভোলার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। তারা হলেন অরুণাভ কুইতি ও হারাধন। আটক করা হয়েছে তাদের ব্যবহৃত মার্সিডিজ গাড়িটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অভিযুক্তদের তমলুক আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। যদিও এই ঘটনায় আরমান ভোলার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছে শুভেন্দু। তার দাবি, ‘এটা সংবাদমাধ্যমের বানানো ঘনিষ্ঠতা।’

আরও পড়ুন:ভিন রাজ্যে বজ্রাঘাতে মৃত বাঙালিদের পরিবারের পাশে অভিষেক, পাঠানো হল অর্থ সাহায্য

অবশ্য শুধু আরমান ভোলা নন, সম্প্রতি সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেফতার করে পুলিশ। অন্তত ৬০ জনের কাছ থেকে তিনি কয়েক কোটি টাকা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলেন বলে অভিযোগ। এই ঘটনাতেও শুভেন্দু যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, ২০১৯ সালে এই ঘুষ-কান্ডের ঘটনা ঘটে তখন রাজ্যের শেষ মন্ত্রীর দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...