Sunday, June 28, 2026

ভিন রাজ্যে বজ্রাঘাতে মৃত বাঙালিদের পরিবারের পাশে অভিষেক, পাঠানো হল অর্থ সাহায্য

Date:

Share post:

এরাজ্যে একদিনে বজ্রাঘাতে বহু মানুষের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এবার ভিন রাজ্যে মৃত বাঙালিদেরও আর্থিক সাহায্য পাঠালেন অভিষেক। বিহারে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত ও জখম শ্রমিকের পরিবারকে সোমবার মোট আট লক্ষ টাকা পাঠানো হয়। ওই পরিবারগুলির হাতে অর্থ সাহায্য তুলে দেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) ও বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এই সাহায্য পেয়ে আপ্লুত স্বজনহারা পরিবারগুলি।

পাটনার ফতুয়াতে বজ্রাঘাতে মৃত্যু হয় পুরুলিয়ার চারজনের। জখম হন দুজন। রবিবার দেহ ফেরে গ্রামে। সোমবার, তৃণমূলের তরফে মৃত যমুনা ও কানাইয়া সিংয়ের পরিবারের হাতে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয়। মৃত কৌশল দেবীর পরিবারকে দেওয়া হয়েছে দু’লক্ষ টাকা। মৃত সরস্বতী সিংয়ের পরিবারকে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হয়। শাসক দলের তরফে এই আর্থিক সাহায্য ছাড়াও রাজ্য সরকারের তরফে দু’লক্ষ টাকার চেক দেবে পুরুলিয়া জেলা প্রশাসন।

আরও পড়ুন:বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করলে বাংলার মানুষ তা রুখে দেবে: গর্জে উঠলেন মমতা

মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেন, বিহারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও। সেই রাজ্যের সরকারের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু তাঁদের দল, রাজ্য সরকার মানবিকতার পরিচয় দিয়ে প্রতিনিধিদল পাঠিয়েছে। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, এই পরিবারগুলির পাশে দল ও সরকার রয়েছে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “সুখের দিনে না পেলেও আপনার দুঃখের দিনে পাশে পাবেন তৃণমূলকে”। সেইমতো সব রকম বিপর্যয় দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...