Sunday, June 28, 2026

করোনায় বেহাল ব্যবসা, তাই বর্ষায় পর্যটকদের জন্য নজর মিনার খোলা রাখার আবেদন

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ ( second wave of coronavirus) ঢেউ থেকে বাঁচতে কড়া বিধিনিষেধের জন্য কার্যত মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গের পর্যটন ব্যাবসা (tourism business of North Bengal)। স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছেন রিসোর্ট মালিকেরা (resort owner)। আর এরই মধ্যে বর্ষা এসে যাওয়ায় আগামী ১৬ জুন থেকে প্রতি বছরের মত তিন মাসের জন্য সমস্ত জঙ্গল বন্ধ হয়ে যাবে। ফলে আর পর্যটক আসবে না। দীর্ঘদিন ধরে জঙ্গল বন্ধ থাকার জন্য সমস্যায় পড়েছে জিপসি চালক সহ রিসোর্ট মালিকেরা। মূলত গরুমারা ও চাপরামরি জঙ্গলকে কেন্দ্র করে মূর্তি, ধুপঝোরা, চালসা, বাতাবাড়ি, মঙ্গলবাড়ি, মাথাচুলকা এলাকার পর্যটন ব্যাবসা চলে। টানা এই জঙ্গল বন্ধের জেরে ওই সমস্ত এলাকার অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হবে।এই পরিস্থিতিতে বর্ষার তিন মাস চাপরামরি ও গরুমারা মেদলা নজর মিনার (watchtower) পর্যটকদের জন্য খোলা রাখার আবেদন জানানো হলো। সোমবার রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা টুরিজম ওয়েলফেয়ার এসোসিয়েসন ও মূর্তি জিপসি ওনার্স এসোসিয়েসনের তরফে গরুমারা নর্থ ও সাউথ রেঞ্জের রেঞ্জারকে ওই আবেদনের ভিত্তিতে লিখিত স্মারকলিপি দেওয়া হয়। সংগঠন সূত্রে খবর, চাপরামরি ও মেদলা নজরমিনার দুটো মূল জঙ্গল থেকে অনেকেটাই বাইরে।তাছাড়া গত বছর বর্ষায় চাপরামরি নজরমিনার খোলা ছিল। এবছরও যাতে সেগুলো খোলা রাখা হয় সেই বিষয়ে এদিন দুই রেঞ্জারের মাধ্যমে ডি এফ ও কে স্মারকলিপি পাঠানো হয়। গরুমারা নর্থ এর রেঞ্জার সরোদমনি ছেত্রী বলেন, দাবিপত্র পেয়েছি।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।এদিনের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রিসোর্ট এসোসিয়েসনের সম্পাদক দেবকমল মিশ্র, সভাপতি তজমল হক, সহ সম্পাদক শেখ জিয়াউর রহমান, জিপসি এসোসিয়েসনের সম্পাদক সামিন আহমেদ ফেরদৌস, পরিচালক মজিদুল আলম প্রমুখ।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...