Saturday, April 4, 2026

ফের স্বমহিমায় নেইমার,ভেনেজুয়েলাকে ৩-০ ওড়াল ব্রাজিল

Date:

Share post:

ব্রাজিল ৩

ভেনেজুয়ালা ০

নিজে গোল করলেন এবং সতীর্থকে দিয়ে গোল করালেন । ফের স্বমহিমায় নেইমার দা সিলভা (Neymar da Silva Santos Junior) ৷ যার নিট ফল, ৩-০ ব্যবধানে জয় পেল ব্রাজিল (Brazil) ৷ কোপার প্রথম ম্যাচে করোনা বিধ্বস্ত ভেনেজুয়ালাকে (Venezuela) উড়িয়ে দিল সাম্বা ব্রিগেড ৷ রবিবার রীতিমতো দাপট দেখিয়ে কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে জয় পেল হলুদ জার্সিধারীরা ৷ ২৩ মিনিটে নেইমারের নিখুঁত কর্নার থেকে গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার মারকুউনোজ ৷ এরপরও প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা ৷ রিচার্লিসন ভেনেজুয়ালার গোলকিপারকে পরাস্ত করলেও অফসাইডের ফাঁদে পড়েন ৷ অন্যদিকে, গোলের সুযোগ হাতছাড়া করেন নেইমার ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেও একবার গোল করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন নেইমার দা সিলভা ৷ তবে শেষপর্যন্ত এবারের কোপায় নেইমেরার বৈধ গোল জাল ছোঁয় যখন 61 মিনিটে ভেনেজুয়েলা বক্সে ড্যানিলোকে ঠেলে ফেলে দেন কুমনা ৷ পেনাল্টি পায় ব্রাজিল ৷ ঠান্ডা মাথায় আন্তর্জাতিক ম্যাচের ৬৫ তম গোলটি করে ফেলেন নেইমার ৷ ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি পোতেন গ্যাব্রিয়েল ৷ এবারও নেইমারের বাড়ানো বলে পা ছোঁয়ানো ছাড়া উপায় ছিল না গ্যাব্রিয়েলের ৷

রবিবারের ম্যাচের আগে ভেনেজুয়েলা স্কোয়াডের কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে মোট ১২ জন করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান ৷ ব্রাজিল সেই সুযোগের সদ্ব্যবহার করল ৷ এদিন ব্রাজিলের বল পজিশন ছিল ৬২ শতাংশ, ভেনেজুয়েলার পজিশন সেখানে ৩৮ শতাংশ ৷ ভেনেজুয়ালার গোলে ব্রাজিলের খেলোয়াড়রা ১৮ টি শট নেয়, সেখানে ভেনেজুয়েলা শট নিতে পেরেছে মাত্র ৩টি ৷

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...