Friday, April 3, 2026

সৌজন্য সাক্ষাৎ: মাতৃহারা পার্থর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

Date:

Share post:

সৌজন্য সাক্ষাৎ। মায়ের মৃত্যুর খবর পেয়ে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার বিকেল তিনটে নাগাদ তৃণমূল (Tmc) মহাসচিবের নাকতলা বাড়িতে যান রাজ্যপাল। তার আগেই অবশ্য টুইট করে এ কথা জানিয়েছিলেন তিনি। তৃণমূল মহাসচিব নিজে রাজ্যপালকে বাড়িতে স্বাগত জানান। রবিবার মাতৃবিয়োগ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। শোকজ্ঞাপনের করতে ওই দিন বিকেলেই তাঁর বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন বেশ কিছুক্ষণ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন জগদীপ ধনকড়। তাঁর মায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল।

বার্ধক্যজনিত অসুস্থতায় পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায় (Shibani Chatterjee) প্রয়াত হন। বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল।

আরও পড়ুন:মধ্যযুগীয় বর্বরতা! কুমারগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর, ভাইরাল ভিডিও

খবর পেয়েই মহাসচিবের নাকতলার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী তৃণমূল মহাসচিবের বাড়ি যান। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোকজ্ঞাপনে যান BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...