Wednesday, June 17, 2026

মধ্যযুগীয় বর্বরতা! কুমারগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

এ যেন মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে নগ্ন করে মারধর এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের পশ্চিম চেংমারীতে ৷ এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মহিলাকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলাকে বিচারের নামে নগ্ন করে মারধর করেছে এলাকারই কয়েকজন ৷ তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার তাঁকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷ অভিযোগ, বাড়ি থেকে তাঁকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় ৷ তারপর ওই মহিলাকে নগ্ন করে তাঁর ভিডিও তোলা হয় ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ তিন জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা । এমনকি, সেই সম্পর্কের জেরে ওই মহিলা তাঁর স্বামীকে ছেড়ে মাস ছয়েক আগে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ কিন্তু, মহিলার প্রেমিক তাঁকে ছেড়ে চলে যায় ৷ অসহায় স্ত্রীকে গত বৃহস্পতিবার বাড়ি ফিরিয়ে আনেন ওই ব্যক্তি ৷ কিন্তু, স্থানীয় কয়েকজন বিষয়টি মেনে নেয়নি ৷

অভিযোগ, পুলিশের দ্বারস্থ না হয়ে
ওই মহিলাকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজেদের হেফাজতে নেয় তারা ৷ ওইদিন রাতেই ওই মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে অভিযুক্তরা ৷ তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ অসহায় ওই মহিলা নিজের সম্মান বাঁচাতে  দৌড়ে পালিয়ে যান ৷

চাপের মুখে স্থানীয় পঞ্চায়েতের তরফে ওই মহিলার খোঁজ শুরু হয় ৷ কিন্তু, সেই সময় তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এর পর পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিলাকে উদ্ধার করে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ সেই বয়ানের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনায় আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ৷

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...