Friday, June 26, 2026

রাজ্যে হিংসা নিয়ে হাস্যকর অপপ্রচার চালাচ্ছেন ধনকড়: তীব্র কটাক্ষ সুখেন্দুশেখরের

Date:

Share post:

যেদিন থেকে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে এসেছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar), তবে থেকেই রাজ্যে হিংসা বাড়ছে বলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি যেভাবে রাজ্যে হিংসা বৃদ্ধির কথা বলতে শুরু করেছেন, তাতে মনে হচ্ছে বাংলায় আরব-ইজরায়েলের যুদ্ধের থেকেও মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। এই মন্তব্য হাস্যকর। সোমবার, সাংবাদিক বৈঠকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)।

তিনি বলেন, সব কিছুতেই বিজেপির পক্ষ নিয়ে রাজ্যের বিরোধিতা করেন রাজ্যপাল। রাজ্যে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সাম্প্রতিক মন্তব্য করেছেন জগদীপ ধনকড়। সেই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, আইন বলবৎ হবে কি না সেটা রাজ্যপালের এক্তিয়ার ভুক্ত নয়। এটা বলে তিনি শুধু বিজেপিতে (Bjp) যাওয়া দলবদলুদের নিরস্ত্র করার চেষ্টা করছেন।

 

তৃণমূলে (Tmc) যাঁরা ফিরতে চাইছেন তাঁদের নিয়ে কী সিদ্ধান্ত নেবে দল? এ বিষয়ে প্রশ্ন করা হলে সুখেন্দুশেখর জানান, ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। তাঁদের ফেরানো হবে কি না সেই সিদ্ধান্ত আগামীর গর্ভে রয়েছে। যথা সময়ে সেটা জানিয়ে দেওয়া হবে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রগুলি তুলনায় আমাদের দেশে পেট্রোপণ্যের দাম অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে যখন দাম কমেছে, তখনও পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর বসিয়ে দেশের মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে অন্যান্য পণ্যে। ফলে দেশে তীব্র মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতি দায়ী বলে অভিযোগ করেন সুখেন্দুশেখর রায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...