Sunday, June 28, 2026

খানাকুলে তৃণমূলকর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

Date:

Share post:

তৃণমূল কর্মীকে(TMC worker) ব্যাপক মারধরের অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার খানাকুলের উত্তর পাড়া এলাকায়। জানা গিয়েছে, আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম শেখ মুজিবুর রহমান(Sheikh Mujibur Rahman)। ইতিমধ্যেই গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।

আরও পড়ুন:সাপুরজি এনকাউন্টার: ভাঙড় ও বসিরহাটের নিষিদ্ধপল্লি থেকে গ্রেফতার পাঞ্জাবের ৪ ব্যক্তি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন শেখ মুজিবুর রহমান। ঠিক সেই সময় বিজেপির কিছু দুষ্কৃতী এসে অতর্কিতে হামলা চালায় ওই তৃণমূল কর্মীদের ওপর। প্রকাশ্যে বাঁশ, রড দিয়ে ব্যাপক মারধর করা হয় তাঁকে। দুষ্কৃতীদের হাত থেকে মুজিবুর রহমানেরকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত হন তাঁর স্ত্রীও। ওই তৃণমূল কর্মীদের স্ত্রীকে শ্রীলতাহানি চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ব্যাপক মারধরের পর গুরুতর আহত মুজিবুর রহমানকে ওখানেই ফেলে পালায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। ওই তৃণমূল কর্মীর তরফে অভিযোগ তোলা হয়েছে মারধরের পাশাপাশি তার মোবাইল ফোন ও নগদ ১৫০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...