Wednesday, April 8, 2026

কিছু ছাড় দিয়ে রাজ্যে বিধি-নিষেধ বাড়ল পয়লা জুলাই পর্যন্ত, এক নজরে নয়া নির্দেশিকা

Date:

Share post:

কিছু ছাড় দিয়ে রাজ্যে বিধি-নিষেধ বাড়ল পয়লা জুলাই পর্যন্ত, এক নজরে নয়া নির্দেশিকা

করোনা নিয়ন্ত্রণে রাজ্যে বিধি-নিষেধ বাড়ানো হল পয়লা জুলাই পর্যন্ত। সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উপস্থিতিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) এই ঘোষণা করেন। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে, বন্ধ থাকছে লোকাল ট্রেন-সহ গণ-পরিবহন।

এক নজরে দেখে নেওয়া যাক নবান্নের নয়া নির্দেশিকায় ১৬ জুন থেকে কোথায় ছাড়, কোথায় নিষেধ:

• সব সরকারি অফিস ২৫% হাজিরা কর্মী নিয়ে খোলা

• বেসরকারি অফিস সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ২৫% কর্মী নিয়ে খোলা রাখা যাবে

• সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে বাজার-হাট

• স্কুল-কলেজ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

• সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খুচরো পণ্যের দোকান খোলা থাকবে

• এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন, মেট্রো

• গণপরিবহন বন্ধ থাকবে

• জরুরি পরিষেবায় চলবে ট্যাক্সি, অটো, অ্যাপ ক্যাব

• দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অনুমতি

• কোভিড বিধি মেনে ৫০ জন নিয়ে শুটিং চালানো যাবে, এক্ষেত্রে ভ্যাক্সিনেশন মাস্ট

• করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে অনুমতি সাপেক্ষে মর্নিংওয়াক করা যাবে

• ৫০ শতাংশ অতিথি নিয়ে রেস্তোরাঁ, বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে,

• শপিংমলে একসঙ্গে ৫০% মানুষের প্রবেশে অনুমতি

• জিম, স্পা, বিউটি পার্লার, সুইমিং পুল বন্ধ থাকবে

• রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া কড়া নিষেধাজ্ঞা বহাল

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...