Saturday, June 20, 2026

কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে অভিযুক্ত রাম মন্দির ট্রাস্ট, CBI তদন্তের দাবি

Date:

Share post:

কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে বিদ্ধ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷
এই দুর্নীতির CBI তদন্তের দাবিও উঠেছে৷

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে কোটি কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ এনেছে সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। শুধু অভিযোগ আনাই নয়, পুরো ঘটনার CBI তদন্তের দাবিও উঠেছে।

রবিবার এক সাংবাদিক বৈঠকে সমাজবাদী পার্টির নেতা তেজনারায়ণ পান্ডে অভিযোগ করেছেন, ” ২ কোটি টাকায় ১২,০৮০ স্কোয়ার মিটার জমির অংশ কিনেছিলেন রবিমোহন তিওয়ারি এবং সুলতান আনসারি। জমি কেনার মাত্র ১০ মিনিট পর গত ১৮ মার্চ ট্রাস্ট সেটি ১৮.৫ কোটি টাকায় জমি কিনেছে।” তাঁর দাবি, কেনা চুক্তির সময় হাজির ছিলেন ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এবং অযোধ্যার মেয়র হৃষিকেশ উপাধ্যায়। সেইসঙ্গে RTGS-এর মাধ্যমে রবিমোহন ও সুলতানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ কোটি টাকা পাঠানো হয়েছিল। RTGS-এর মাধ্যমে সেই অর্থ পাঠানোর ঘটনায় তদন্তের পাশাপাশি পুরো ‘জমি দুর্নীতিতে’ CBI তদন্তের দাবি তুলেছেন সমাজবাদী পার্টির নেতা।

আরও পড়ুন-এবার বিনামূল্যে IAS কোচিং স্কলারশিপ দেবেন সোনু, কীভাবে আবেদন করবেন জেনে নিন

একই অভিযোগ তুলেছেন আপ নেতা সঞ্জয় সিং। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি নথি প্রকাশ করে তিনি দাবি করেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ২ কোটি টাকায় জমির একটি অংশ কিনেছিলেন রবিমোহন ও সুলতান। ৭টা ১৫ মিনিটে রাম জন্মভূমি ট্রাস্টের চম্পত রাই সেই জমি কেনেন ১৮.৫ কোটি টাকায়। চম্পতের হিসাব অনুযায়ী, প্রতি সেকেন্ডে জমির দাম বেড়েছিল ৫.৫ লাখ টাকা। আপ-নেতার প্রশ্ন করেন, “দুনিয়ায় আর কোনও এমন জায়গা আছে, যেখানে এত দ্রুত জমির দাম বদলে যায়? এমন শুধু হয় ভগবান রামের জন্মস্থানে।” সঞ্জয় আরও অভিযোগ করেন, অনিয়মের এখানেই শেষ হয়নি। আরও একটি তথ্য আছে। প্রথম লেনদেনের জন্য স্ট্যাম্প কেনা হয়েছিল ৫ টা ২২ মিনিটে। যেখানে দ্বিতীয় লেনদেনের জন্য ৫টা ১১ মিনিটে স্ট্যাম্প কেনা হয়েছিল। অর্থাৎ যে জমি বিক্রিই হয়নি, সেই জমি কেনার জন্য প্রথমে স্ট্যাম্প জোগাড় করা হয়েছিল।” এই অভিযোগ নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি ট্রাস্টের সাধারণ সম্পাদক। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, “ওঁরা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতেই থাকেন। গত ১০০ বছর ধরে এটাই হয়ে আসছে৷ বিস্তারিতভাবে খতিয়ে না দেখে আমি কোনও মন্তব্য করব না।”

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...