Tuesday, June 23, 2026

‘অসত্য,ভিত্তিহীন প্রচার’, শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন বিনয় মিশ্র

Date:

Share post:

অসত্য এবং ভিত্তিহীন তথ্য দিয়ে মিথ্যা প্রচার’ চালানোর অভিযোগ এনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠালেন বিনয় মিশ্র৷ প্রসঙ্গত, CBI দাবি করেছে, বিনয় এখন নাগরিকত্ব নিয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে সাজানো ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতু-তে।

চলতি মাসের ১১ তারিখে শুভেন্দু অধিকারী এক ট্যুইটে অভিযোগ করেন, ২০১৮ সালে বিনয় মিশ্র ভানুয়াতুর নাগরিকত্ব নেন এবং ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেন। অথচ ২০২০ সালে ওই ব্যক্তিকেই যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। টুইটে নির্বাচন কমিশনের কাছে শুভেন্দু প্রশ্ন করেন, কোনও বিদেশি নাগরিক কি ভারতের কোনও রাজনৈতিক দলে সামিল হতে পারেন?


জানা গিয়েছে, এই ট্যুইট নিয়েই বিরোধী দলনেতাকে আইনি নোটিস পাঠিয়েছেন বিনয়। নোটিসে তিনি দাবি করেছেন, ট্যুইটে ভিত্তিহীন তথ্য দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছেন শুভেন্দু৷ লালবাজারের সাইবার ক্রাইম বিভাগেও পাঠানো হয়েছেন এই নোটিসের কপি। একইসঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়ে শুভেন্দুর ওই ট্যুইট মুছে দিতে বলা হয়েছে।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...